ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক তদারকির অংশ হিসেবে সদর উপজেলার সড়ক বাজার এবং নিউমার্কেট এলাকায় কাপড়ের পাইকারি ও খুচরা দোকানসমূহে আজ সোমবার ৯মার্চ-২০২৬ইং একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ইফতেখারুল আলম রিজভী।
RAB 09 এর একটি দল অভিযানে সহযোগীতা করে। অভিযানকালে দেখা যায়, কাপড়ের পাইকার ও খুচরা দোকান সমূহ বিদেশী কাপড় বিক্রয়ের সময় ক্রয়ের প্রমাণক দেখাতে পারছেন না। ক্রয়ের প্রমাণাক না থাকার কারণে কাপড় সমূহ কত টাকা ক্রয় মূল্য, বৈধ পথে এসেছে কিনা, সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়েছে কিনা, নকল পণ্য কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তাছাড়া দেশি পণ্য বিদেশি পণ্য হিসেবে বিক্রয় করার সুযোগ রয়েছে। এ প্রেক্ষিতে দুটি প্রতিষ্ঠান শাড়ি বিচিত্রাকে ১,০০,০০০/, বি বাড়িয়া ক্লথ স্টোরকে ২০,০০০/- আর্থিক জরিমানা আরোপ ও আদায় করা হয়।
প্রতিষ্ঠানসমূহকে পণ্যের সঠিক ঘোষণা প্রদান করা, সঠিক সোর্সিং সংরক্ষণ, ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ, অস্বাভাবিক মূনাফা অর্জন না করা, ধার্য্যকৃত মূল্যের চাইতে অধিক মূল্য গ্রহণ না করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয় এবং সতর্ক করা হয়।
জনস্বার্থে এ সকল কার্যক্রম অব্যাহত থাকবে।
