মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে “মা ও শিশু কর্নার” উদ্বোধন

হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে “মা ও শিশু কর্নার” উদ্বোধন

হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে “মা ও শিশু কর্নার” উদ্বোধন

হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সেবাপ্রার্থী মায়েদের জন্য মানবিক ও জনবান্ধব উদ্যোগ হিসেবে “মা ও শিশু কর্নার” চালু করা হয়েছে। সোমবার সকালে  জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এ কর্নারের উদ্বোধন করেন হবিগঞ্জের মান্যবর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
উদ্বোধনকালে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী, সেবাপ্রার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।


জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, “মা ও শিশু কর্নার”-এ জেলা প্রশাসকের কার্যালয়ে আগত সেবাপ্রার্থী মায়েদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় মাতৃদুগ্ধপান কেন্দ্রের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি শিশুদের জন্য ডে-কেয়ার সুবিধাও রয়েছে। এর ফলে মায়েরা নিশ্চিন্তে তাদের প্রয়োজনীয় দাপ্তরিক কাজ সম্পন্ন করতে পারবেন এবং শিশুরাও থাকবে নিরাপদ ও আনন্দময় পরিবেশে।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের অংশগ্রহণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, এই উদ্যোগের মাধ্যমে কার্যালয়ে আগত মা ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সেবার গুণগতমান আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। মানবিক প্রশাসনের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে এই উদ্যোগটি হবিগঞ্জবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন বলে মনে করছেন