রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চূড়ান্ত হলো বিশ্বকাপের ৪৮ দল ও ১২ গ্রুপ

চূড়ান্ত হলো বিশ্বকাপের ৪৮ দল ও ১২ গ্রুপ

চূড়ান্ত হলো বিশ্বকাপের ৪৮ দল ও ১২ গ্রুপ

২০২৬ সালের ফিফা বিশ্বকাপ প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৪২টি দেশ আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। বাকি ছয়টি আসনের মধ্যে শেষ দল হিসেবে আজ টিকিট পায় ইরাক।

মঙ্গলবার রাতে ইউরোপিয়ান বাছাইপ্লে-অফ ফাইনালের মাধ্যমে সুইডেন, চেক প্রজাতন্ত্র, তুরস্ক এবং বসনিয়া ও হার্জেগোভিনা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে।

আন্তঃমহাদেশীয় প্লে-অফে জ্যামাইকার বিরুদ্ধে ১-০ গোলে জিতে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো) ৪৭তম দল হিসেবে মূলপর্ব নিশ্চিত করে।

সবশেষ স্পটের লড়াই অনুষ্ঠিত হয় ইরাক ও বলিভিয়ার মধ্যে। মেক্সিকোর মন্টেরি শহরের এস্তাদিও বিবিভিএ স্টেডিয়ামে ইরাক ২-১ গোলে জিতে শেষ দল হিসেবে আসন্ন বিশ্বকাপে উঠেছে।

২০২৬ সালের টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নিচ্ছে জর্ডান, উজবেকিস্তান, কুরাসাও ও কেপ ভার্দে। এছাড়া ৫২ বছর পর হাইতি ও কঙ্গো ফিরে এসেছে, আর ৪০ বছর পর বিশ্বকাপে ফিরছে ইরাক।

চলুন এক নজরে দেখে নেওয়া যাক কোন গ্রুপে কারা খেলবে

গ্রুপদল
মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, চেক প্রজাতন্ত্র
বিকানাডা, সুইজারল্যান্ড, কাতার, বসনিয়া ও হার্জেগোভিনা
সিব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড, হাইতি
ডিযুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, তুরস্ক
জার্মানি, ইকুয়েডর, আইভরি কোস্ট, কুরাসাও
এফনেদারল্যান্ডস, জাপান, তিউনিসিয়া, সুইডেন
জিবেলজিয়াম, ইরান, মিশর, নিউজিল্যান্ড
এইচস্পেন, উরুগুয়ে, সৌদি আরব, কেপ ভার্দে
আইফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ইরাক
জেআর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান
কেপর্তুগাল, কলম্বিয়া, উজবেকিস্তান, কঙ্গো
এলইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা

উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ জুন মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে, যেখানে স্বাগতিক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। সহ-আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র ও কানাডাও অংশগ্রহণ করবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।