সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুয়েতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে যুক্তরাজ্য

কুয়েতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে যুক্তরাজ্য

কুয়েতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে যুক্তরাজ্য

কুয়েতে নিরাপত্তা জোরদারে ‘র‍্যাপিড সেন্ট্রি’ নামের অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। দেশটির মিনা আল-আহমাদি তেল শোধনাগারে ড্রোন হামলার প্রেক্ষিতে দেশটির নিরাপত্তা জোরদার করতে ব্রিটেন এই বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর পদক্ষেপ নিয়েছে

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমাদ আল-সাবাহর মধ্যে ফোনালাপের পর এই পদক্ষেপের কথা জানানো হয়। আলাপের সময় স্টারমার রোববার (২ এপ্রিল) দিবাগত রাতে কুয়েতের তেল শোধনাগার লক্ষ্য করে চালানো ড্রোন হামলার তীব্র নিন্দা জানান।

প্রধানমন্ত্রীর মুখপাত্র এক বিবৃতিতে বলেন, কিয়ার স্টারমার আবারও নিশ্চিত করেছেন যে ব্রিটেন কুয়েত এবং উপসাগরীয় অঞ্চলে তাদের সকল মিত্রদের পাশে শক্ত অবস্থানে রয়েছে।  এই অঞ্চলের নিরাপত্তা স্থিতিশীল রাখতে এবং সম্ভাব্য আকাশপথের হুমকি মোকাবিলায় র‍্যাপিড সেন্ট্রি সিস্টেমটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।  

মূলত ইরানের ক্রমবর্ধমান ড্রোন ও মিসাইল হামলার মুখে কুয়েতের কৌশলগত স্থাপনাগুলোর সুরক্ষা নিশ্চিত করতেই এই জরুরি সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য।