ব্রাহ্মণবাড়িয়ার নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) মো. আবু সাঈদআনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে বিদায়ী জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং নতুন জেলা প্রশাসককে স্বাগত জানান।
দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং জনগণের সেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভূমি ব্যবস্থাপনা ও জনসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান।
তিনি জেলার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন এবং দায়িত্ব পালনে আন্তরিক থাকার আশ্বাস দেন।