সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেড় ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট চায় ট্রাম্প প্রশাসন

দেড় ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট চায় ট্রাম্প প্রশাসন

দেড় ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট চায় ট্রাম্প প্রশাসন

আগামী বছর অর্থাৎ ২০২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবে প্রতিরক্ষা খাতে প্রায় ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার বরাদ্দ চেয়েছে ট্রাম্প প্রশাসন। এই প্রস্তাব গৃহীত হলে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। ইরান যুদ্ধ চলাকালেই এমন উচ্চাভিলাষী প্রতিরক্ষা বাজেট প্রস্তাব করল ট্রাম্প প্রশাসন।

শুক্রবার প্রকাশিত এই বাজেট প্রস্তাব গত বছরের সরকারি প্রতিরক্ষা ব্যয়ের তুলনায় ৪০ শতাংশেরও বেশি। এতে গোলাবারুদের মজুত শক্তিশালী করা, মার্কিন নৌবহর সম্প্রসারণ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পিত ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণের কাজ শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীতে নিয়োগ ও কর্মী ধরে রাখতে সব সামরিক সদস্যদের জন্য ৫ থেকে ৭ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি প্রস্তাব করা হয়েছে।

প্রতিরক্ষা বাজেটে অতিরিক্ত ৪৪৫ বিলিয়ন ডলারের মধ্যে ৩৫০ বিলিয়ন ডলার নতুন একটি আইনের মাধ্যমে পাস করাতে চায় ট্রাম্প প্রশাসন। এই আইনের ফলে রিপাবলিকানরা সিনেটে কেবল সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে ৩৫০ বিলিয়ন ডলার বরাদ্দের অনুমোদন দিতে পারবে। এতে ডেমোক্র্যাটদের সমর্থন প্রয়োজন হবে না।

অন্যান্য সংস্থার জন্য প্রস্তাবিত বাজেটেও প্রতিরক্ষা ব্যবস্থাকে জোরদার করার ওপর প্রশাসনের গুরুত্ব প্রতিফলিত হয়েছে। উদাহরণস্বরূপ, জ্বালানি বিভাগ তাদের বাজেটে ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের জন্য ৩ দশমিক ৫ বিলিয়ন ডলারেরও বেশি অতিরিক্ত তহবিল প্রস্তাব করেছে।

নতুন পারমাণবিক ওয়ারহেড তৈরি, বিদ্যমানগুলোর আধুনিকায়ন এবং ভবিষ্যৎ মার্কিন নৌবাহিনীর জন্য নতুন প্রযুক্তি উন্নয়নে এই অতিরিক্ত অর্থ ব্যবহৃত হবে।