শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভৈষেরকুট দাখিল মাদ্রাসা নির্বাচনে মোঃ সফিকের নেতৃত্বে সুমন প্যানেলের জয়।

ভৈষেরকুট দাখিল মাদ্রাসা নির্বাচনে মোঃ সফিকের নেতৃত্বে সুমন প্যানেলের জয়।

ভৈষেরকুট দাখিল মাদ্রাসা নির্বাচনে মোঃ সফিকের নেতৃত্বে সুমন প্যানেলের জয়।

ভৈষেরকুট দাখিল মাদ্রাসার  নির্বাচনে বিএনপি সমর্থিত মোঃ সফিক প্রবাসি নেতৃত্বে মোহাম্মদ আলী সুমন এর প্যানেলের জয়।
মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি দেবিদ্বার কুমিল্লা 
কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের ভৈষেরকুট দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। 
গত ২ এপ্রিল ২০২৬ ইং তারিখে অনুষ্ঠিত এ নির্বাচনে বিএনপি সমর্থিত মোঃ সফিক প্রবাসীর নেতৃত্বে মোহাম্মদ আলী সুমনের প্যানেল বিজয় অর্জন করেছে।
নির্বাচনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন হলে বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেন।

প্যানেল জয়ীরা হলেন 
১/ মোঃ সবুজ খান ২/ মোঃ মোতালেব হোসেন 
সংরক্ষিত মহিলা আসন, মোসাঃ নাজমা আক্তার
এ নির্বাচনে মোঃ সফিক প্রবাসীর নেতৃত্বে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—মোঃ খায়ের, মোঃ সাইফুল ইসলাম স্বপন খান, মোঃ জহিরুল ইসলাম মেম্বার, মোঃ সুলমান, মোঃ সাইফুল ইসলাম বাদল, মোঃ হাসান, মোঃ সহিদুল ইসলাম, মোঃ ইব্রাহিম খলিল, মোঃ জাকির মুহুরি, মোঃ মুকবুল ভূইয়া, মোঃ আমির খান, মোঃ শাহিন এবং মোঃ আব্দুল হালিম সুজন।
বিজয়ের পর নবনির্বাচিত প্যানেলের নেতৃবৃন্দ আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভোটারদের প্রতি ধন্যবাদ জানান। তারা বলেন, মাদ্রাসার শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং একটি আধুনিক ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে তারা সম্মিলিতভাবে কাজ করবেন।
স্থানীয় অভিভাবক ও সচেতন মহল আশা প্রকাশ করেছেন, নবগঠিত ম্যানেজিং কমিটি মাদ্রাসার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিক্ষার্থীদের জন্য একটি উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করবে।