সোমবার, আগস্ট ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেঘনায় কোস্ট গার্ডের অভিযান: ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

মেঘনায় কোস্ট গার্ডের অভিযান: ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

মেঘনায় কোস্ট গার্ডের অভিযান: ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের এক বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আজ ১৫ মে ২০২৬, শুক্রবার দুপুরে সদর উপজেলার পূর্ব ইলিশার গাজীপুর চর সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
কোস্ট গার্ড বেইস ভোলা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর ১টার দিকে মেঘনা নদীর গাজীপুর চর সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কুমিল্লা থেকে ভোলা সদরের দিকে আসা একটি সন্দেহজনক স্পিড বোট থামিয়ে তল্লাশি চালায় কোস্ট গার্ড সদস্যরা। এসময় বোটটি থেকে প্রায় ৮ লক্ষ টাকা বাজারমূল্যের ২০ কেজি গাঁজা  উদ্ধার করা হয় এবং পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে এক মাদক কারবারিকে হাতে-নাতে আটক করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত গাঁজা এবং আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
কোস্ট গার্ড বেইস ভোলার পক্ষ থেকে জানানো হয়েছে যে, উপকূলীয় এলাকায় মাদক ও চোরাচালান দমনে তারা সর্বদা তৎপর। মাদক নির্মূলের মাধ্যমে সমাজকে সুরক্ষিত রাখতে এবং ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এই ধরনের আপোষহীন ও বিশেষ অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে। 

মোঃ আজাদ 
ভোলা জেলা,  প্রতিনিধি