সোমবার, আগস্ট ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সম্মিলিত সাংবাদিক পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় আব্দুল মান্নানকে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সম্মিলিত সাংবাদিক পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় আব্দুল মান্নানকে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সম্মিলিত সাংবাদিক পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় আব্দুল মান্নানকে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মালদ্বীপে কর্মরত প্রবাসী সাংবাদিক ও কমিউনিটির পরিচিত মুখ আব্দুল মান্নান বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। শুএবার (১৪ মে) মালদ্বীপের রাজধানী Malé-এর একটি অভিজাত রেষ্টুরেন্টে আয়োজন করা হয় সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময় সভার।
 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বক্তারা আব্দুল মান্নানের দীর্ঘদিনের সাংবাদিকতা, প্রবাসীদের অধিকার আদায়ে ভূমিকা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি সাংবাদিকদের প্রতিনিধিত্বকে অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
এসময় উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোঃ ফারুক হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ হোসেন, মো: ফারুক হোসেন, মুক্তার হোসেনসহ মালদ্বীপে বসবাসরত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, প্রবাসী অধিকার পরিষদের সভাপতি মোঃ আলমগীর হোসেন এবং এনসিপি ডায়াসপোরা মালদ্বীপের আহ্বায়ক আব্দুলা আল মামুন।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মালদ্বীপ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ও News24 প্রতিনিধি এমরান 

হোসেন তালুকদার, সহ-সভাপতি ওয়ান বিডি নিউজ এর প্রতিনিধি রবিউল আলম, সাংগঠনিক সম্পাদক ও Bangla TV প্রতিনিধি সোহেল রানা এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও আমাদের বসুন্ধরার প্রতিনিধি আবু জাহের।
বক্তারা বলেন, প্রবাসে থেকেও সাংবাদিকরা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। আব্দুল মান্নানের এই অর্জন মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি সাংবাদিক সমাজের জন্য গর্বের এবং ভবিষ্যতে প্রবাসী সাংবাদিকদের ঐক্য ও পেশাগত উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়। 

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি: