সোমবার, আগস্ট ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঈদযাত্রা নির্বিঘ্নে বাড়ছে মোবাইল কোর্ট, অতিরিক্ত ভাড়ার বিরুদ্ধে কঠোর নজরদারি -রাজবাড়ীতে পরিবহনমন্ত্রী

ঈদযাত্রা নির্বিঘ্নে বাড়ছে মোবাইল কোর্ট, অতিরিক্ত ভাড়ার বিরুদ্ধে কঠোর নজরদারি -রাজবাড়ীতে পরিবহনমন্ত্রী

ঈদযাত্রা নির্বিঘ্নে বাড়ছে মোবাইল কোর্ট, অতিরিক্ত ভাড়ার বিরুদ্ধে কঠোর নজরদারি -রাজবাড়ীতে পরিবহনমন্ত্রী

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সারা দেশে মোবাইল কোর্টের সংখ্যা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন, সেতু ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

রবিবার (১৭ মে) দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসন, বিআরটিএ রাজবাড়ীর আয়োজনে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গণসচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “গত ঈদুল ফিতরে সারা দেশে ২৫টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছিল। কিন্তু আসন্ন ঈদুল আজহায় যাত্রীসেবা ও শৃঙ্খলা নিশ্চিতে ৬৯টি মোবাইল কোর্ট মাঠে থাকবে। অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি ও পরিবহন বিশৃঙ্খলা প্রতিরোধে এসব মোবাইল কোর্ট কঠোরভাবে দায়িত্ব পালন করবে।”

তিনি আরও বলেন, টার্মিনালে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই। তবে মহাসড়কের বিভিন্ন স্থান থেকে যাত্রীরা অতিরিক্ত ভাড়া দিয়ে গাড়িতে ওঠেন, যা প্রতিরোধ করা আইনশৃঙ্খলা বাহিনীর জন্য অনেক সময় কঠিন হয়ে পড়ে। এজন্য যাত্রীদেরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, ওই দুর্ঘটনার পেছনে পরিবহনের ত্রুটি ও চালকের গাফিলতির বিষয় উঠে এসেছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত ২৪ জনের পরিবারসহ জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোট ৬২টি পরিবারের মধ্যে ২ কোটি ৫৯ লাখ টাকার চেক বিতরণ করা হয়।


জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন,  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রেলপথ ও সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রহমান, সড়ক পরিবহন মন্ত্রনালয়ের সচিব ড. মো জিযাউল হক, বিআরটিএ'র চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের হুমায়ুন কবির খান প্রমূখ।

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি