সোমবার, আগস্ট ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

মাগুরায় ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

মাগুরায় ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাগুরায় শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি মেলা। সোমবার বেলা ১১টায় মাগুরা সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাগুরার আয়োজনে এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
মাগুরা পৌরসভার প্রশাসক ইমতিয়াজ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা।
 

বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যশোর অঞ্চলের জেলাগুলো কৃষি উৎপাদনে দেশের মধ্যে বিশেষ অবদান রেখে চলেছে। এ অঞ্চলে ধান, পাট, গম, সরিষাসহ বিভিন্ন ধরনের সবজি ও মসলা জাতীয় ফসল ব্যাপকভাবে উৎপাদিত হয়। স্থানীয় চাহিদা পূরণ করে এসব কৃষিপণ্য দেশের বিভিন্ন জেলায় সরবরাহের পাশাপাশি বিদেশেও রপ্তানি করা হচ্ছে।
তিন দিনব্যাপী এ কৃষি মেলায় বিভিন্ন স্টলে কৃষকদের উৎপাদিত নানা ধরনের ফসল, শাক-সবজি ও আধুনিক কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। মেলায় কৃষকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
আগামী বুধবার মেলার সমাপনী অনুষ্ঠিত হবে। 

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি: