সোমবার, আগস্ট ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় নিহত ১

মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় নিহত ১

মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় নিহত ১

মাগুরার শ্রীপুর উপজেলায় প্রতিপক্ষের হামলায় আকবর আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার সকালে উপজেলার গয়েশপুর ইউনিয়নের মাশালিয়া ঘুনিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আকবর আলী ওই গ্রামের মৃত আজাহার মন্ডলের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গ্রাম্য রাজনীতি ও সামাজিক বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এরই জেরে রোববার সকালে আকবর আলী পাটক্ষেতে কাজ করতে গেলে প্রতিপক্ষের ৮ থেকে ১০ জনের একটি দল তার ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। হামলায় তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত | 

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি |