বুধবার, মে ২০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় সৈয়দ আতর আলী গণগ্রন্থাগারের মান উন্নয়নে মতবিনিময় সভা

মাগুরায় সৈয়দ আতর আলী গণগ্রন্থাগারের মান উন্নয়নে মতবিনিময় সভা

মাগুরায় সৈয়দ আতর আলী গণগ্রন্থাগারের  মান উন্নয়নে মতবিনিময় সভা

শহীদ সৈয়দ আতর আলী গণ গ্রন্থাগারের মান উন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে গ্রন্থাগার হলরুমে সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার মাগুরা  এ মত বিনিময় সভার আয়োজন করে। সভায় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে  স্বাগত বক্তব্য রাখেন গণ গ্রন্থাগারের সদস্য সচিব মাগুরা আদর্শ কলেজের সাবেক সহযোগী অধ্যাপক নাসিমা শিলা। বক্তব্য রাখেন  মাগুরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ  অধ্যাপক এম আর খান, ডাক্তার  আবুল কাশেম শিক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশ্বাস ওহিদুজ্জামান, ইতিহাস গবেষক ডা. কাজী তাসুকুজ্জামান, কবি পরেশ কান্তি বিশ্বাস, রোভা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাজী 

কামরুজ্জামান, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক , এডভোকেট মোখলেসুর রহমান, সাংবাদিক শরিফ তেহেরান টুটুল,  কাজী মাজহারুল হক দিপু প্রমুখ। সভায় বক্তারা বলেন দীর্ঘদিন ধরে বর্তমান লাইব্রেরী অচল অবস্থায় রয়েছে। লাইব্রেরীকে সচল করতে আমাদেরকে এগিয়ে আসতে হবে। এ প্রতিষ্ঠানের মান বৃদ্ধিতে নতুন পাঠকের সংখ্যা বৃদ্ধি করতে হবে। লাইব্রেরীর নতুন আসবাবপত্র, চেয়ার টেবিল  বৃদ্ধি করতে হবে। লাইব্রেরীর চত্বরে জলাবদ্ধতা সৃষ্টি দূর করতে হবে। এ ছাড়া নানামুখী সমস্যা তুলে ধরে ও তা সমাধানের জন্য জেলা প্রশাসকের দৃষ্টি  আকর্ষণ করা হয়। 

মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি :