সোমবার, আগস্ট ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

করিমগঞ্জে টেকসই কৃষি উন্নয়নে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

করিমগঞ্জে টেকসই কৃষি উন্নয়নে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

করিমগঞ্জে টেকসই কৃষি উন্নয়নে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

সোমবার (১৯ মে) বেলা ১১টায় বিশ্বব্যাংক ও আইএফএডি-এর সহযোগিতায় 'প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ' (পার্টনার)-প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এটি আয়োজন করে।

কিশোরগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ
ড. মো. সাদিকুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

উপজেলা নির্বাহী অফিসার উম্মে মুসলিমার সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসার অপুর্ব চন্দ্র ধর স্বাগত বক্তব্যে প্রকল্পের আওতায় চলমান কার্যক্রমের  দিকগুলো তুলে ধরেন।

সভায় বক্তারা বিষমুক্ত নিরাপদ খাবার উৎপাদন, বালাই নাশকের ব্যবহার কমিয়ে পরিবেশের বিপর্যয় রোধে গুরুত্ব দেন। এছাড়াও উচ্চ মূল্যের ফসল ফলানো ও বাস্তব ভিত্তিক চিন্তার পরামর্শ দেন।

কংগ্রেসে বক্তারা টেকসই কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, নতুন কৃষি উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ ড. মো. সাদিকুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের মাঠপর্যায়ে যুগোপযোগী প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।

অতিরিক্ত কৃষি অফিসার নাসরিন সুলতানের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. শাহিনুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার আনোয়ারা বেগম, উপসহকারী উদ্ভিদ সম্প্রসারণ অফিসার মো. মিজানুর রহমান, উপজেলা কৃষকদলের সভাপতি হারুনা রশিদ, কৃষক সংগঠক শফিকুল ইসলাম বক্তব্য রাখেন।
করিমগঞ্জ উপজেলা প্রতিনিধি রোমান।