সোমবার, আগস্ট ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যশোরে বিভ্রান্তিকর পোস্টের অভিযোগে দুই কনটেন্ট ক্রিয়েটর মুচলেকায় মুক্ত

যশোরে বিভ্রান্তিকর পোস্টের অভিযোগে দুই কনটেন্ট ক্রিয়েটর মুচলেকায় মুক্ত

যশোরে বিভ্রান্তিকর পোস্টের অভিযোগে দুই কনটেন্ট ক্রিয়েটর মুচলেকায় মুক্ত

যশোরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে দুই নারী কনটেন্ট ক্রিয়েটরকে জিজ্ঞাসাবাদের পর মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি যশোর শহরের পুলিশ লাইন এলাকার পাশের একটি ছাত্রাবাস থেকে এক যুবকের মরদে*হ উদ্ধার করা হয়। পরে ওই ঘটনাকে কেন্দ্র করে দুই কনটেন্ট ক্রিয়েটর তাদের ফেসবুক আইডিতে এমন কিছু পোস্ট করেন, যা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয় বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় পুলিশ সুপারের কার্যালয়ে তাদের ডেকে পাঠানো হয়। সেখানে জিজ্ঞাসাবাদের পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযুক্তরা এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন বলে অভিযোগ রয়েছে। কয়েকদিন আগে ঢাকার একটি ঘটনার ভিডিও যশোরের ঘটনা দাবি করে প্রচার করা হয়েছিল বলেও জানা যায়। এছাড়া মনিরামপুরের একটি পারিবারিক ঘটনাকেও ঢাকার ঘটনা হিসেবে উপস্থাপন করা হয়েছিল।

পুলিশ আরও জানায়, সাম্প্রতিক ঘটনায় ভুল তথ্য প্রচারের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর পোস্ট না করার শর্তে তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। একই ধরনের কর্মকাণ্ড পুনরায় ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। 

মামুন হোসেন, যশোর, প্রতিনিধি।