সোমবার, আগস্ট ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জামায়াত ৫০ বছরেও ক্ষমতায় যেতে পারবে না : আবুল কালাম আজাদ

জামায়াত ৫০ বছরেও ক্ষমতায় যেতে পারবে না : আবুল কালাম আজাদ

জামায়াত ৫০ বছরেও ক্ষমতায় যেতে পারবে না : আবুল কালাম আজাদ

জামায়াতে ইসলামী আগামী ৫০ বছরেও রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারবে না বলে মন্তব্য করেছেন টাঙ্গাইল-৭ আসনের সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী। তিনি বলেন, জামায়াতে ইসলামী গত নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র করেছে, যাতে নির্বাচন না হয়।অনেক কিছুর পর নির্বাচন হয়েছে। জামায়াতের ষড়যন্ত্র ভেস্তে গেছে, জাহান্নামে গেছে।

 

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শনিবার (৩০ মে) বিকেলে মির্জাপুর সরকারি এস কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল কালাম আজাদ বলেন, চুরি করে রাজনীতি হয় না।বেহেশতের চাবি আপনাদের হাতে—এটা বলে বেদের মতো বুদবুদি খেলা দেখিয়েছেন। বেদের সেই বুদবুদি খেলা ধরা পড়ছে। কাজেই আপনাদের (জামায়াত) পক্ষে আগামী ৫০ বছরেও রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফের সভাপতিত্বে এতে সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আরিফ, পৌর বিএনপির সভাপতি হজরত আলী মিঞা, সাধারণ সম্পাদক এস এম মহসীন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের শিকদার, উপজেলা বিএনপির সহসভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল প্রমুখ বক্তৃতা করেন।পরে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াসহ প্রয়াত সব নেতাকর্মীর আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।