সোমবার, আগস্ট ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভোলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে অসহায় মানুষের মাঝে খাবার ও উপহার বিতরণ

ভোলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে অসহায় মানুষের মাঝে খাবার ও উপহার বিতরণ

ভোলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে অসহায় মানুষের মাঝে খাবার ও উপহার বিতরণ

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ভোলায় ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদল।

রোববার (১ জুন) ভোলা বাসস্ট্যান্ড সংলগ্ন বেদে পল্লীতে অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে খাবার ও ঈদ উপহার বিতরণ করেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন এবং শহীদ জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া প্রার্থনা করেন।

উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি-বিদেশি ষড়যন্ত্রে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে নিহত হন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাঁর মৃত্যুতে পুরো দেশ শোকে স্তব্ধ হয়ে পড়েছিল। ঢাকায় অনুষ্ঠিত তাঁর জানাজার নামাজ বিশ্বের অন্যতম বৃহৎ জানাজাগুলোর একটি হিসেবে বিবেচিত।

শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপি কেন্দ্রীয়ভাবে গত ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আট দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করে। এরই অংশ হিসেবে ভোলা জেলা ছাত্রদল এই মানবিক কর্মসূচির আয়োজন করে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি যুগ্ন আহবায়ক হুমায়ুন কোভিদ সোপান ও ভোলা জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদ হোসেন মুন্না, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া বেলাল, ভোলা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম আকাশ, জেলা ছাত্রদল নেতা মো. নয়ন, মো. সালাউদ্দিন সুমন এবং সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শরীফসহ অন্যান্য নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ছিল মানুষের কল্যাণে কাজ করা। তাঁর শাহাদাত বার্ষিকীতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সেই আদর্শের প্রতিফলন ঘটানোর চেষ্টা করা হয়েছে।

 

মোঃ আজাদ
ভোলা জেলা প্রতিনিধি