রাজশাহী মেট্রোপলিটন এলাকার কোল্ড স্টোরেজগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং ব্যবসায়ীদের জন্য একটি নিরাপদ ও সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির মহোদয় কোল্ড স্টোরেজ মালিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছেন।
আরএমপি সদর দপ্তরে আয়োজিত এই আলোচনা সভায় নগরীর বিভিন্ন কোল্ড স্টোরেজের বিশিষ্ট মালিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় কোল্ড স্টোরেজসমূহের নিরাপত্তা ব্যবস্থা জোরদার, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের যেকোনো সমস্যা সমাধানে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন আরএমপি কমিশনার।
মালিকরা তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরলে কমিশনার ধৈর্যসহকারে তা শোনেন এবং পর্যায়ক্রমে সব সমস্যার সমাধানের আশ্বাস প্রদান করেন। সবশেষে, নিরাপদ ও স্বচ্ছ ব্যবসায়িক পরিবেশ বজায় রাখতে মালিক ও পুলিশ একে অপরের পরিপূরক হিসেবে কাজ করার বিষয়ে একমত পোষণ করেন।
মো: মুরাদ হোসেন
রাজশাহী জেলা
