বুধবার, জুন ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল

পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল

পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল


শাহিন ফকির,‎​পিরোজপুর প্রতিনিধি:

‎​বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশনায়ক তারেক রহমান ঘোষিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত ‘জনবান্ধব’ বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৫টায় পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতি এবং পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ব্যবসায়ীদের ঢল নামে।
‎​আনন্দ মিছিলটি পিরোজপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিল থেকে বাজেটের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরে স্লোগান দেওয়া হয়। মিছিল শেষে শহরের গুরুত্বপূর্ণ স্থানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা প্রস্তাবিত এই বাজেটকে দেশের ইতিহাসে একটি অনন্য ও ‘জনবান্ধব বাজেট’ হিসেবে অভিহিত করেন।
‎​সমাবেশে পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন, "এরকম জনবান্ধব বাজেট এর আগে কোনো সরকার দেয়নি। ব্যবসায়ীবান্ধব এই বাজেট দেশের অর্থনীতিতে নতুন গতির সঞ্চার করবে।"
‎​তিনি তার বক্তব্যে দেশনায়ক তারেক রহমানকে 'প্রাণপ্রিয় নেতা' হিসেবে উল্লেখ করে বলেন, ব্যবসায়ীরা তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে এই বাজেটের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করছেন। বক্তব্য শেষে তিনি ব্যবসায়ীদের পক্ষ থেকে তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশের প্রয়োজনে সবসময় তার পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
‎​অনুষ্ঠানে পিরোজপুর চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দসহ স্থানীয় ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন—সিনিয়র সহ-সভাপতি আহসানুল কবির, সহ-সভাপতি মেহেদী হাসান, পরিচালক হারুন আর রশিদ, এমদাদুল হক মাসুদ, গাজী কামরুজ্জামান শুভ্র, মোঃ সোহাগ ফকির, মোঃ আরিফুর রহমান ও মোঃ মিজান শরীফসহ জেলা ব্যবসায়ী সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
‎​ব্যবসায়ীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আনন্দ মিছিলটি স্থানীয় অঙ্গনে বেশ সাড়া ফেলেছে।