বুধবার, জুন ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৪৭ পিস ইয়াবাসহ গ্রেফতার

১৪৭ পিস ইয়াবাসহ গ্রেফতার

১৪৭ পিস ইয়াবাসহ গ্রেফতার

মো: সাজ্জাদ হোসেন  মাগুরা জেলা প্রতিনিধি 
আজ মাগুরা জেলা পুলিশের অভিযানে ১৪৭ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন-এর সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) থান্দার খায়রুল হাসান-এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ আমিরুল ইসলাম (৫২)। তিনি মাগুরা সদর উপজেলার পারনান্দুয়ালী শেখপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা সদর উপজেলার ৩ নং কছুন্দী ইউনিয়নের দুর্গাপুর এলাকায় আব্দুর রউফ শিকদারের খামারের মাঝখানে একটি আমগাছের নিচে অভিযান চালানো হয়। এ সময় আমিরুল ইসলামকে আটক করা হয় এবং তার কাছ থেকে ১৪৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানে অংশ নেন ডিবির ওসি মোঃ কাওছার আলম, এসআই মোঃ মেহেদী হাসান, এএসআই আলী শেখ, এএসআই মোঃ সাইফুল ইসলাম, কনস্টেবল অচিন্ত কুমার ও কনস্টেবল মোঃ সাকিব আহমেদ।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মাগুরা জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।