সোমবার, আগস্ট ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জিনে নিয়ে গেছে বলে স্ত্রীকে ধোঁকা, বিক্রি করা নবজাতককে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ

জিনে নিয়ে গেছে বলে স্ত্রীকে ধোঁকা, বিক্রি করা নবজাতককে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ

জিনে নিয়ে গেছে বলে স্ত্রীকে ধোঁকা, বিক্রি করা নবজাতককে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ

মাগুরার সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের রামদেরগাতী গ্রামে নিজের এক মাস ২৫ দিনের কন্যাশিশুকে স্ত্রীর অজান্তে বিক্রি করার অভিযোগে শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবাসহ চারজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে সদর উপজেলার দক্ষিণ বীরপুর গ্রামে অভিযান চালিয়ে নবজাতক শিশু ‘টুকটুকি’কে উদ্ধার করে তার মা তানজিলা খাতুনের কাছে হস্তান্তর করা হয়।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রামদেরগাতী গ্রামের বাসিন্দা মো. সাগর হোসেন (৩৪) গত ২৭ মে তার স্ত্রী তানজিলা খাতুনের অজান্তে তাদের নবজাতক কন্যাশিশুকে দত্তক দেওয়ার কথা বলে দক্ষিণ বীরপুর গ্রামের মো. শাহাবুর (২৮) ও তার স্ত্রী মনিরা খাতুনের কাছে ২৫ হাজার টাকার বিনিময়ে স্ট্যাম্পে লিখিত চুক্তির মাধ্যমে হস্তান্তর করেন।
শিশুটিকে না পেয়ে তানজিলা খাতুন বারবার স্বামীর কাছে জানতে চাইলে সাগর হোসেন তাকে বিভ্রান্ত করতে দাবি করেন, শিশুটিকে ‘জিনে নিয়ে গেছে’। এমনকি কবিরাজের মাধ্যমে শিশুটিকে ফিরিয়ে আনার আশ্বাস দিয়ে দীর্ঘ সময় বিষয়টি আড়াল করার চেষ্টা করেন।
 

ঘটনাটি প্রকাশ্যে এলে মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা’র নির্দেশনায় শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিরস্ত্র) শুভংকর রায় তদন্ত শুরু করেন। তথ্যপ্রযুক্তির সহায়তা, গোপন অনুসন্ধান এবং স্থানীয় সূত্রের তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দক্ষিণ বীরপুর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধারকৃত নবজাতককে তার মা তানজিলা খাতুনের কোলে ফিরিয়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার রাত ৮টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাগুরা জেলা পুলিশ সুপার এ তথ্য জানান।
 

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর হোসেন পুলিশের কাছে সন্তানকে অন্যের কাছে দেওয়ার বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, অভাবের তাড়নায় মেয়েকে অন্যের কাছে দিয়ে দিয়েছিলেন এবং পরে স্ত্রীকে সান্ত্বনা দিতে ‘জিনে নিয়ে গেছে’ বলে গল্প সাজিয়েছিলেন।
মাগুরা জেলা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি শিশু অধিকার ও মানবিক মূল্যবোধ রক্ষায় পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। 

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা প্রতিনিধি: