খাগড়াছড়িতে নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের কর্মসূচি প্রতিহত করতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
আজ ২২ জুন (সোমবার) বিকেলে খাগড়াছড়ি পৌর শহরের মুক্তমঞ্চ থেকে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অংশগ্রহণে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভাঙা ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়।মিছিল শেষে ভাঙা ব্রিজ চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি মো. আব্দুর রব রাজা। বক্তব্যে তিনি বলেন, "বিগত সরকারের সন্ত্রাসীরা দেশে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন স্থানে গুম-খুনসহ সার্বিক পরিস্থিতি অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে। খাগড়াছড়ির শান্তি-শৃঙ্খলা রক্ষায় এবং যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে আমাদের সবাইকে সদায় সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো অবস্থাতেই এই জেলায় কাউকেই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে দেওয়া হবে না। "সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, মহিলা দলের নেতী কুহেলী দেওয়ান সহ যুবদল, ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
অজয় সেন ত্রিপুরা,
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:
