শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

লিওনেল মেসির প্রিয় টিভি সিরিজ এটি, একাধিকবার দেখেছেন

লিওনেল মেসির প্রিয় টিভি সিরিজ এটি, একাধিকবার দেখেছেন

লিওনেল মেসির প্রিয় টিভি সিরিজ এটি, একাধিকবার দেখেছেন

ফুটবলের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি মাঠের পারফরম্যান্সের জন্য যেমন আলোচিত, তেমনি ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নিয়েও ভক্তদের আগ্রহের কমতি নেই। আজ বুধবার (২৪ জুন) ৩৯ বছরে পা রেখেছেন এই তারকা। জন্মদিনে জেনে নেওয়া যাক মেসির প্রিয় টেলিভিশন সিরিজ কোনটি।

সৌদিভিত্তিক বিগ টাইম পডকাস্টে অংশ নিয়ে নিজের প্রিয় সিরিজের কথা জানিয়েছিলেন মেসি। মিসরীয় সাংবাদিক আমর আদিবের নেওয়া সাক্ষাৎকারে মেসি জানান, তাঁর সবচেয়ে প্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’। জনপ্রিয় এই সিরিজটি তিনি একাধিকবার দেখেছেন বলেও জানান। মেসির কথায়, ‘এটি আমি একাধিকবার দেখেছি।’

এইচবিওর জনপ্রিয় সিরিজ ‘গেম অব থ্রোনস’ ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রচারিত হয়। জর্জ আর আর মার্টিনের লেখা ‘সং অব আইস অ্যান্ড ফায়ার’ উপন্যাস অবলম্বনে নির্মিত সিরিজটি বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয়তা পায়। টেলিভিশনের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও সফল সিরিজগুলোর একটি হিসেবে বিবেচিত হয় এটি।

মেসির সঙ্গে ‘গেম অব থ্রোনস’–এর একটি মজার সংযোগও রয়েছে। ২০২২ সালে পিএসজির হয়ে খেলার সময় চ্যাম্পিয়নস লিগে বেনফিকার বিপক্ষে ম্যাচে চোটের কারণে মাঠে নামতে পারেননি তিনি। তবে স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোকে নিয়ে প্যারিসের পার্ক দে প্রিন্সেস স্টেডিয়ামে ম্যাচটি দেখতে গিয়েছিলেন। সেদিন দর্শকসারিতে উপস্থিত ছিলেন ‘গেম অব থ্রোনস’-এ জন স্নো চরিত্রে অভিনয় করা অভিনেতা কিট হ্যারিংটনও। একপর্যায়ে তাঁদের দেখা হলে দুজন একসঙ্গে ছবিও তোলেন। সেই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যেও বেশ সাড়া ফেলেছিল।

চলতি বিশ্বকাপেও আলো ছড়াচ্ছেন মেসি। প্রথম ম্যাচে হ্যাটট্রিক করার পর দুই ম্যাচ মিলিয়ে তাঁর গোলসংখ্যা দাঁড়িয়েছে পাঁচে। এ আসরেই বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।