বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাকুন্দিয়ায় মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে কাজল গুরুতর আহত, কিশোরগঞ্জে রেফার :

পাকুন্দিয়ায় মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে কাজল গুরুতর আহত, কিশোরগঞ্জে রেফার :

পাকুন্দিয়ায় মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে কাজল গুরুতর আহত, কিশোরগঞ্জে রেফার :

মো : রেজুয়ানুল হক পাকুন্দিয়া 


​কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শ্রীরামদী আলুস্টোর বাজার সংলগ্ন রাফা ফিলিং স্টেশনের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। বেপরোয়া গতির মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সুখিয়া বাজারের জনপ্রিয় ব্যক্তিত্ব কাজল গুরুতর আহত হয়েছেন।
​স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষে তিনি মাথায় মারাত্মক আঘাত পান। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পাকুন্দিয়া সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে রেফার করেন।
​বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তাঁর আশু সুস্থতার জন্য পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।