শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি

আজ সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি

আজ সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি

বাংলাদেশের নাট্যাঙ্গনে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে এ বছরের সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মারক সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী ও শিক্ষক ওয়াহিদা মল্লিক জলি। আগামীকাল রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে। একই সম্মাননায় ভূষিত হচ্ছেন নাট্যজন কামাল বায়েজিদও।

প্রয়াত ভাষাসৈনিক, শিক্ষাবিদ ও নাট্যব্যক্তিত্ব সৈয়দ বদরুদ্দীন হোসাইনের স্মরণে ২০১০ সাল থেকে এই নাট্যোৎসব ও সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজন করে আসছে পদাতিক নাট্য সংসদ। প্রতি বছরের মতো এবারও নাট্যচর্চা ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হচ্ছে।

আজ থেকে শুরু হওয়া ছয় দিনব্যাপী ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা ২০২৬’-এ অংশ নিচ্ছে দেশের ছয়টি নাট্যদল। প্রতিদিন সন্ধ্যায় মঞ্চস্থ হবে একটি করে নাটক। পাশাপাশি বিকেল থেকে থাকবে পথনাটক, আবৃত্তি, গান ও নৃত্যানুষ্ঠান।

ওয়াহিদা মল্লিক জলি দীর্ঘদিন ধরে মঞ্চ, টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন। অভিনয়ের পাশাপাশি শিক্ষকতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। তার দীর্ঘ শিল্পীজীবনের স্বীকৃতি হিসেবেই এ সম্মাননা দেওয়া হচ্ছে বলে আয়োজকরা জানিয়েছেন।

আগামীকালের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন নাট্যজন মামুনুর রশীদ, সাইফুল হক এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন আহমেদ।