শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন লুকে চমকে দিলেন অভিনেতা টম ক্রুজ

নতুন লুকে চমকে দিলেন অভিনেতা টম ক্রুজ

নতুন লুকে চমকে দিলেন অভিনেতা টম ক্রুজ


হলিউডের অ্যাকশন কিং হিসেবে পরিচিত অভিনেতা টম ক্রুজ এবার হাজির হচ্ছেন একেবারেই ভিন্ন অবতারে। নতুন সিনেমা ‘ডিগার’-এ নিজের দীর্ঘদিনের স্মার্ট ও সুদর্শন ইমেজ ভেঙে তিনি রূপ নিয়েছেন টাক মাথা, ভুঁড়ি পেট এবং অদ্ভুত স্বভাবের এক বয়স্ক তেল ব্যবসায়ীর চরিত্রে।

সিনেমাটির প্রথম ঝলক প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

ডিগার’ সিনেমায় টম ক্রুজ অভিনয় করেছেন ‘ডিগার রকওয়েল’ নামের এক রহস্যময় তেল ব্যবসায়ীর চরিত্রে। প্রকাশিত লুক দেখে অনেক দর্শকের পক্ষেই প্রথম দেখায় তাঁকে চেনা কঠিন হয়ে পড়েছে।

নেটিজেনদের অনেকেই বলছেন, এটি হতে পারে টম ক্রুজের ক্যারিয়ারের অন্যতম সাহসী এবং ব্যতিক্রমী চরিত্র। সিনেমাটি পরিচালনা করেছেন অস্কারজয়ী নির্মাতা আলেহান্দ্রো গোন্সালেস ইনারিতু।

তাঁর মতে, ‘ডিগার’ চরিত্রটিকে পর্দায় জীবন্ত করে তোলা টম ক্রুজের জন্য ছিল বড় ধরনের অভিনয়-চ্যালেঞ্জ।

টম ক্রুজ বলেন, এই চরিত্র তাঁকে অভিনয়ের এক নতুন অভিজ্ঞতার মুখোমুখি করেছে। দীর্ঘদিন ধরে অ্যাকশননির্ভর চরিত্রে কাজের পর এমন ভিন্নধর্মী ভূমিকায় অভিনয় তাঁকে নতুনভাবে সিনেমাকে দেখার সুযোগ করে দিয়েছে। ওয়ার্নার ব্রাদার্সের প্রযোজনায় নির্মিত ‘ডিগার’ আগামী অক্টোবরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।