শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এফডিসিতে নৃত্য পরিচালক জাকিরকে স্মরণ করেছেন আরমান-মুক্তিরা

এফডিসিতে নৃত্য পরিচালক জাকিরকে স্মরণ করেছেন আরমান-মুক্তিরা

এফডিসিতে নৃত্য পরিচালক জাকিরকে স্মরণ করেছেন আরমান-মুক্তিরা

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসিতে) সদ্যপ্রয়াত প্রখ্যাত নৃত্য পরিচালক জাকির হোসেনের রুহের মাগফিরাত কামনা করে এক মিলাদ, দোয়া মাহফিল ও কোরআন খতম হয়েছে। আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ‘আরমান-মুক্তি পরিষদ’ এই বিশেষ স্মরণ সভা ও দোয়ার আয়োজন করে এফডিসিতে।

দোয়া মাহফিলে আরমান-মুক্তি পরিষদের নেতাকর্মী ছাড়াও ওমর সানীসহ চলচ্চিত্রের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, শিল্পী, কলাকুশলী এবং জাকির হোসেনের দীর্ঘদিনের সহকর্মীরা অংশ নেন।


অনুষ্ঠানের শুরুতে মরহুমের কর্মময় জীবনের ওপর স্মৃতিচারণ করা হয়। এ সময় শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী রুমানা ইসলাম মুক্তি বলেন, নৃত্য পরিচালক জাকির হোসেন ভাই ছিলেন অত্যন্ত গুণী এবং বিনয়ী একজন মানুষ। রূপালি পর্দায় তারকাদের নাচের ছন্দে তুলে ধরার পেছনে তার অবদান চলচ্চিত্র অঙ্গন দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার এই অকাল প্রস্থান চলচ্চিত্র শিল্পের জন্য এক অপূরণীয় ক্ষতি। আল্লাহ জাকির ভাইকে জান্নাত দান করুন আমিন।

স্মৃতিচারণ শেষে মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং তাদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।