শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কারচুপির সুযোগ নেই : আলীরাজ

কারচুপির সুযোগ নেই : আলীরাজ

কারচুপির সুযোগ নেই : আলীরাজ

বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে বিএফডিসিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শুক্রবার (৩ জুলাই) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল সকাল অনেক তারকাই ভোটপ্রদানের জন্য বিএফডিসিতে উপস্থিত হয়েছেন।  

সকাল সোয়া ১১টার দিকে বিএফডিসিতে পৌঁছান জনপ্রিয় অভিনেতা আলীরাজ। তার কাছে প্রশ্ন রাখা হয়, নির্বাচনের পরিস্থিতি কেমন দেখছেন? এ প্রশ্নের জবাবে রাইজিংবিডিকে আলীরাজ বলেন, “এখন পর্যন্ত ভালো। আর কারচুপির কোনো প্রশ্নই আসে না।”  

খানিকটা ব্যাখ্যা করে আলীরাজ বলেন, “শিল্পী মানেই হলো সচেতন, শিল্পীরা ফুলের মতো। কারচুপির কোনো প্রশ্নই আসে না। এখন পর্যন্ত আমরা যে নির্বাচন দেখছি, তা সুষ্ঠু-সুন্দর, খুবই হৃদ্যতাপূর্ণ নির্বাচন হচ্ছে।” 

শিল্পী সমিতির নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একটির সভাপতি পদে লড়ছেন ফাইট ডিরেক্টর ও প্রযোজক মকবুল হোসেন আরমান, সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। এ প্যানেলে সহসভাপতি পদে রয়েছেন নূতন ও ইলিয়াস কোবরা। সহসাধারণ সম্পাদক পদে রিনা খান, সাংগঠনিক সম্পাদক চুন্নু, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক এম এ পারভেজ চৌধুরী আবীর, দপ্তর ও প্রচার সম্পাদক রাসেল মিয়া, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে কমল নির্বাচন করছেন।