রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২৫ বছর আগে পরিচয়, আজ সেই বান্ধবীকেই বিয়ে করছেন আমির খান

২৫ বছর আগে পরিচয়, আজ সেই বান্ধবীকেই বিয়ে করছেন আমির খান

২৫ বছর আগে পরিচয়, আজ সেই বান্ধবীকেই বিয়ে করছেন আমির খান

বলিউড তারকা আমির খান ও তার প্রেমিকা গৌরী স্প্র্যাট আজ (৫ জুলাই) নতুন জীবনে পা রাখছেন। মুম্বাইয়ে আমিরের সমুদ্রতীরবর্তী বাসভবনে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

জাঁকজমক নয়, বরং পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতেই জীবনের নতুন অধ্যায় শুরু করছেন এই জুটি।

তবে আমির-গৌরীর সম্পর্কের গল্প আজকের নয়। প্রায় ২৫ বছর আগে এক পরিচিতজনের মাধ্যমে প্রথম পরিচয় হয় তাদের। বন্ধুত্বও গড়ে ওঠে। কিন্তু কাজের ব্যস্ততা ও জীবনের ভিন্ন পথে এগিয়ে যাওয়ার কারণে সেই সম্পর্ক আর এগোয়নি। একসময় দুজনই নিজ নিজ জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন এবং যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায়।

বহু বছর পর আবার তাদের পথ মিলে যায়। দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর গৌরীর সঙ্গে আবার যোগাযোগ শুরু করেন আমির। পুরোনো বন্ধুত্ব ধীরে ধীরে রূপ নেয় ভালোবাসায়। এরপর থেকেই একে অপরের কাছাকাছি আসতে থাকেন তাঁরা।

সম্পর্কটি গোপন রাখেননি আমির। গুঞ্জন ছড়িয়ে পড়ার পর নিজের জন্মদিনেই সংবাদমাধ্যমের সামনে গৌরীকে পরিচয় করিয়ে দেন তিনি। তখনই তাঁদের সম্পর্কের বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসে।

বেঙ্গালুরুর বাসিন্দা গৌরী স্প্র্যাট পেশাগত জীবনে করপোরেট খাতের সঙ্গে যুক্ত ছিলেন। পরে আমির খানের প্রতিষ্ঠানের বিভিন্ন কাজেও সহযোগিতা করেন। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই প্রচারের আলো থেকে দূরে থেকেছেন তিনি।

দীর্ঘ ২৫ বছরের পরিচয়, বিচ্ছেদ এবং পুনর্মিলনের গল্প শেষে আজ আনুষ্ঠানিকভাবে একসঙ্গে নতুন পথচলা শুরু করছেন আমির খান ও গৌরী স্প্র্যাট।