বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্রাজিলের বিদায় নিয়ে আবেগঘন পোস্ট তটিনীর, যা বললেন ভক্তরা

ব্রাজিলের বিদায় নিয়ে আবেগঘন পোস্ট তটিনীর, যা বললেন ভক্তরা

ব্রাজিলের বিদায় নিয়ে আবেগঘন পোস্ট তটিনীর, যা বললেন ভক্তরা

চলছে ফিফা ২০২৬ বিশ্বকাপের ১৬-এর লড়াই। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল আকস্মিকভাবে বিদায় নিয়েছে নরওয়ের কাছে হেরে। আর তাতে বিশ্বজুড়ে কোটি কোটি ব্রাজিল ভক্তরা ভেঙে পড়েছেন দলটির পরাজয়ে। বিশ্বজুড়ে থাকা সাধারণ ফুটবলপ্রেমীদের মতো বড় ধাক্কা খেয়েছেন ব্রাজিল সমর্থক বাংলাদেশের বিনোদন জগতের তারকারাও। ব্রাজিল দলের এমন বিদায়ে চরম হতাশা প্রকাশ করলেও প্রিয় দলের প্রতি নিজের আজীবন সমর্থনের কথা ব্যক্ত করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী।

সোমবার (৬ জুলাই) ব্রাজিল বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। ব্রাজিলের এই অপ্রত্যাশিত ও দ্রুত বিদায়ের পর সামাজিক মাধ্যমে পক্ষে-বিপক্ষে তুমুল আলোচনা চলছে। ব্রাজিলের টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হওয়ার পর সামাজিক মাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন তানজিম সাইয়ারা তটিনী। 

ব্রাজিলের জার্সি পরা একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন— দলের প্রতিটি ভালো ও খারাপ সময়ে আমি পাশে আছি। ব্রাজিল এমন একটি দল, যা আমি চিরকাল আমার হৃদয়ে বহন করব। আজ, আগামীকাল এবং সর্বদা— আমি আমার দলের সঙ্গেই থাকব।

অবশ্য পোস্ট করা ছবিতে দেখা গেছে, একহাত দিয়ে চোখ ঢেকে কান্না লুকানোর একটি ভঙ্গি, যা মূলত পরাজিত সেলেসাও সমর্থকদের বর্তমান মিশ্র আবেগেরই এক প্রতিচ্ছবি। এমনকি নিজের পোস্টের কমেন্টবক্সেও একাধিক কান্নার ইমোজি দিয়ে নিজের মন খারাপের বিষয়টি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন এ ছোটপর্দার অভিনেত্রী। 

ব্রাজিলের হারে অভিনেত্রীকে শান্তনা দিয়েছেন তার ভক্তরা। মাসুদ রানা রাজ মাসুদ লিখেছেন, যারা ব্রাজিল সাপোর্টার তারা জিবনেও পল্টি নিয়ে অন্য দল করবে না যেমন আর্জেন্টিনা পল্টিবাজ তারা হেরে গেলে তাদের সাপোর্টার অন্য দলে যোগ দিতে দেরি করে না। জিতলেও ব্রাজিল হারলেও ব্রাজিল সব সময় প্রিয় দল ব্রাজিল। ইনশাআল্লাহ আবার দেখা হবে ২০৩০ সালে তবে আমি ঐ সময় বেচে নাও থাকতে পারি শুভ কামনা সবসময় প্রিয় দল ব্রাজিলের জন্য।

আরেক জন লিখেছেন, আমরা ম্যাচ হেরেছি তাতে কোন দুঃখ নেই আমাদের বস নেইমার তার ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে পারছে এথে আমরা খুশি।

সাথি নামে একজন লিখেছেন, ফুটবল মাঠের আনন্দটাই আসল। আপনার এই ভালোবাসা আর ধৈর্যই একজন সত্যিকারের সমর্থকের পরিচয়।