মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পোরশায় অপচিকিৎসা ও কুসংস্কার বন্ধে কবিরাজ-গ্রাম পুলিশদের নিয়ে সেমিনার

পোরশায় অপচিকিৎসা ও কুসংস্কার বন্ধে কবিরাজ-গ্রাম পুলিশদের নিয়ে সেমিনার

ENTERTV


পোরশায় অপচিকিৎসা ও কুসংস্কার বন্ধে কবিরাজ-গ্রাম পুলিশদের নিয়ে সেমিনার

নওগাঁর পোরশায় কুসংস্কার, অন্ধবিশ্বাস ও ভুয়া চিকিৎসা রোধে স্থানীয় কবিরাজ, ওঝা এবং গ্রাম্য পুলিশদের অংশগ্রহণে এক বিশেষ অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়।
​সেমিনারে সভাপতিত্ব করেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি হুশিয়ারি দিয়ে বলেন, "পোরশা উপজেলায় কোনো ধরনের অপচিকিৎসা ও ভুয়া চিকিৎসা চলতে দেওয়া হবে না। চিকিৎসার নামে সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে যারা প্রতারণা করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।"
​ইউএনও আরও যোগ করেন, "আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনগণের স্বাস্থ্য ও জীবন সুরক্ষা নিশ্চিত করা প্রশাসনের মূল দায়িত্ব। তবে শুধু আইন প্রয়োগ করে অপচিকিৎসা পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়; এর জন্য প্রয়োজন সামাজিক আন্দোলন ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন।" এ সময় তিনি সমাজ থেকে এসব কুসংস্কার দূর করতে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
​সেমিনারে অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন:
​জিয়াউর রহমান, অফিসার ইনচার্জ (ওসি), পোরশা থানা।
​ড. কামাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
​আতিকুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।
​উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় শতাধিক কবিরাজ, ওঝা এবং গ্রাম্য পুলিশ সদস্য এই সেমিনারে উপস্থিত ছিলেন। বক্তারা উপস্থিত কবিরাজ ও ওঝাদের অপচিকিৎসা থেকে বিরত থেকে সঠিক চিকিৎসা গ্রহণের জন্য সাধারণ মানুষকে সচেতন করার পরাামর্শ দেন।

 

 

মোঃ আরিফুল হক সাহিন 
​পোরশা (নওগাঁ) প্রতিনিধি