মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাইবান্ধায় মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

গাইবান্ধায় মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

ENTER TV


গাইবান্ধায় মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

গাইবান্ধার সাঘাটায় মাদক সেবনের দায়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রতন কুমার দত্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সাঘাটা উপজেলার চিনির পটল এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে রুস্তম আলী (৪৮), দক্ষিণ ঝাড়াবর্ষা এলাকার মকর আকন্দের ছেলে মফিজুর (৪৮) ও দক্ষিণ চিনির পটল এলাকার শফিকুল মণ্ডল (৬০)।

ভ্রাম্যমাণ আদালত ও থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সাঘাটা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবা সেবনের সময় তাদের গ্রেফতার করে।

পরে গাঁজা ও ইয়াবা সেবনের অপরাধ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২১ নম্বর ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আদালতের আদেশ অনুযায়ী প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে দণ্ডপ্রাপ্ত তিনজনকে পুলিশি পাহারায় গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মাদকবিরোধী অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।

 

 

গাইবান্ধা প্রতিনিধি