মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভরা মৌসুমেও নোয়াখালীতে ইলিশের সংকট, কেজি ২-৩ হাজার টাকা

ভরা মৌসুমেও নোয়াখালীতে ইলিশের সংকট, কেজি ২-৩ হাজার টাকা

ENTER TV


ভরা মৌসুমেও নোয়াখালীতে ইলিশের সংকট, কেজি ২-৩ হাজার টাকা

‎ইলিশের ভরা মৌসুম চলছে। অথচ নোয়াখালীতে নেই কাঙ্ক্ষিত ইলিশের সরবরাহ। বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। এতে হতাশ ক্রেতা ও ব্যবসায়ীরা।

‎নোয়াখালীর হাতিয়া উপজেলার ইলিশঘাট হিসেবে পরিচিত চেয়ারম্যানঘাটে প্রতিদিন ভোরে নদী থেকে মাছ নিয়ে ঘাটে ফিরছে অসংখ্য নৌকা। এরপর শুরু হয় মাছ নামানো, বাছাই, নিলাম ও বেচাকেনা।

‎তবে ইলিশের মৌসুমে অন্যান্য বছরের তুলনায় এবার ইলিশের সরবরাহ অনেকটাই কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
‎ব্যবসায়ী ও ক্রেতাদের দাবি, নদীতে ইলিশ কমে যাওয়ায় বাজারেও এর প্রভাব পড়েছে।

‎বর্তমানে প্রতি কেজি ইলিশ ২ হাজার থেকে ৩ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। ফলে অনেক সাধারণ ক্রেতাই ইলিশ কিনতে এসে ফিরে যাচ্ছেন। কেউ সামর্থ্য অনুযায়ী ছোট আকারের ইলিশ কিনছেন, আবার কেউ ইলিশের পরিবর্তে অন্য মাছ বেছে নিচ্ছেন।

‎ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে জাটকাসহ ছোট মাছ নিধন, ছোট ইলিশ বড় হওয়ার আগেই ধরে ফেলা এবং মা ইলিশ শিকারের কারণে নদীতে ইলিশের পরিমাণ কমছে। তাদের দাবি, এসব বিষয়ে প্রশাসনের আরও কার্যকর নজরদারি ও অভিযান প্রয়োজন।

‎মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নোয়াখালীতে গত পাঁচ অর্থবছরে ইলিশ আহরণের পরিমাণ ছিল

‎২০২০-২১: ২২,৬২১ মেট্রিক টন
‎২০২১-২২: ২২,১৯১ মেট্রিক টন
‎২০২২-২৩: ২২,৭৫১ মেট্রিক টন
‎২০২৩-২৪: ১৮,৫৬৪ মেট্রিক টন
‎২০২৪-২৫: ২৩,২৫৬ মেট্রিক টন

‎ব্যবসায়ীরা বলছেন, নদীতে ইলিশের সরবরাহ কমে যাওয়ায় জেলে, আড়তদার ও মাছ ব্যবসার সঙ্গে যুক্ত অনেক মানুষ ক্ষতির মুখে পড়েছেন।

‎তাদের প্রত্যাশা, নদীতে আবারও আগের মতো ইলিশের সরবরাহ ফিরবে এবং সাধারণ মানুষও তুলনামূলক কম দামে ইলিশ কিনতে পারবেন।

‎এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা জানান, ইলিশ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জাটকা ও মা ইলিশ সংরক্ষণে আইন বাস্তবায়নের পাশাপাশি জেলেদের সচেতন করা হচ্ছে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ ইলিশ ধরলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

‎সংশ্লিষ্টরা বলছেন, ইলিশের প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে শুধু অভিযান নয়, জেলেদের সচেতনতা বৃদ্ধি এবং নিষেধাজ্ঞার সময়ে তাদের বিকল্প জীবিকার ব্যবস্থাও গুরুত্বপূর্ণ।