মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাইবান্ধায় ধর্ষণ মামলার প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

গাইবান্ধায় ধর্ষণ মামলার প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

ENTERTV


গাইবান্ধায় ধর্ষণ মামলার প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

গাইবান্ধা সদর উপজেলার শিবপুরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা ও ধর্ষণ মামলার প্রধান আসামি মো. মিজানুর রহমান শেখকে (২৭) নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে র‌্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার মিজানুর রহমান শেখ গাইবান্ধা সদর উপজেলার শিবপুর গ্রামের আব্দুস ছামাদ শেখের ছেলে।

র‌্যাব জানায়, গত ৬ আগস্ট ভুক্তভোগী নারীর স্বামী সকাল ১১টার দিকে বাজারে যাওয়ার সুযোগে মিজানুর রহমান শেখ ওই নারীর ঘরে প্রবেশ করেন। এ সময় তিনি ভুক্তভোগীর মুখ চেপে ধরে কাপড় খুলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীর চিৎকারে সাক্ষীরা ঘটনাস্থলে গিয়ে তাকে এবং মিজানুর রহমানকে আটক করেন বলে এজাহারে উল্লেখ করা হয়। পরে একই দিন সকাল সাড়ে ১১টার দিকে মামলার অন্য আসামিরা পরস্পর যোগসাজশে ভুক্তভোগীকে চরিত্রহীন ও লম্পট অপবাদ দিয়ে হত্যার উদ্দেশ্যে মারধর করেন এবং শরীরের বিভিন্ন স্থানে জখম করেন বলেও অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে আদালতে অভিযোগ দায়ের করেন। পরে গত ১৮ আগস্ট গাইবান্ধা সদর থানায় ধর্ষণ চেষ্টা ও ধর্ষণের অভিযোগে মামলা করা হয়।

র‌্যাব-১৩ জানায়, মামলা হওয়ার পর থেকেই মিজানুর রহমান আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে র‌্যাব-১৩-এর গাইবান্ধা ক্যাম্প ও র‌্যাব-১১-এর নারায়ণগঞ্জের একটি যৌথ দল ফতুল্লা থানাধীন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

গাইবান্ধা প্রতিনিধি