মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বগুড়ায় চানাচুর কারখানায় মোবাইল কোর্ট, ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় চানাচুর কারখানায় মোবাইল কোর্ট, ৩ লাখ টাকা জরিমানা

ENTER TV


বগুড়ায় চানাচুর কারখানায় মোবাইল কোর্ট, ৩ লাখ টাকা জরিমানা

বগুড়া শহরের চেলোপাড়ায় ‘ডলার চানাচুর এন্ড সেমাই কারখানায়’ অভিযান চালিয়ে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালালের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসক, বগুড়ার সার্বিক নির্দেশনায় দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত এ অভিযান চলে। অভিযানে কারখানাটিতে পায়ে মাড়িয়ে ময়দার ডো প্রস্তুত করে চানাচুর তৈরি, ময়লা মেঝেতে মসলা মাখানো এবং উৎপাদিত খাদ্য সংরক্ষণ করতে দেখা যায়। এছাড়া দীর্ঘদিনের পোড়া তেলে চানাচুর ভাজা, অননুমোদিত রাসায়নিক রং ব্যবহার এবং সামগ্রিকভাবে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের চিত্র পাওয়া যায়।

অভিযানকালে কারখানার কর্মীদের ন্যূনতম স্বাস্থ্যবিধি অনুসরণ না করার বিষয়টিও প্রতীয়মান হয়।

এ ঘটনায় দোষ স্বীকারোক্তির ভিত্তিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারা লঙ্ঘনের অপরাধে প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

 

শাকিল রানা 
বগুড়া প্রতিনিধি।