মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আন্তঃনগর ট্রেনে ওয়াই-ফাই সেবা ভেস্তে যাওয়ার শঙ্কা, ৬০টির মধ্যে ৪৫ রাউটার চুরি

আন্তঃনগর ট্রেনে ওয়াই-ফাই সেবা ভেস্তে যাওয়ার শঙ্কা, ৬০টির মধ্যে ৪৫ রাউটার চুরি

ENTER TV


আন্তঃনগর ট্রেনে ওয়াই-ফাই সেবা ভেস্তে যাওয়ার শঙ্কা, ৬০টির মধ্যে ৪৫ রাউটার চুরি

বাংলাদেশ রেলওয়ের আন্তনগর ট্রেনগুলোতে যাত্রীসেবা আধুনিকায়নের লক্ষ্যে চালু করা ওয়াই-ফাই সুবিধা এখন ভেস্তে যাওয়ার আশঙ্কায় পড়েছে। ট্রেনের বগিতে স্থাপন করা ৬০টি ওয়াই-ফাই রাউটারের মধ্যে ইতোমধ্যে চুরি হয়ে গেছে ৪৫টি।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবা দেওয়ার উদ্দেশ্যে আন্তনগর ট্রেনগুলোতে ওয়াই-ফাই সুবিধা চালু করা হয়েছিল। তবে সেবা চালুর মাত্র কয়েক মাসের মধ্যেই একের পর এক রাউটার চুরির ঘটনা ঘটতে থাকে।

অভিযোগ রয়েছে, দুর্বৃত্তরা ট্রেনের বগির সিলিং ও বিশেষভাবে তৈরি বক্স ভেঙে এসব মূল্যবান ডিভাইস নিয়ে গেছে। ফলে বিপুল অর্থ ব্যয়ে নেওয়া জনকল্যাণমূলক এই উদ্যোগটি কার্যত মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছে।

রাষ্ট্রীয় সম্পদ এভাবে চুরি হয়ে যাওয়ায় সাধারণ যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সচেতন মহলের প্রশ্ন, কোটি টাকা ব্যয়ে আধুনিক যাত্রীসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হলেও এসব মূল্যবান সরঞ্জামের নিরাপত্তা নিশ্চিত করা গেল না কেন?

যাত্রীসেবা সচল রাখতে চুরি যাওয়া রাউটারগুলো দ্রুত প্রতিস্থাপনের পাশাপাশি দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে ভবিষ্যতে রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সাধারণ যাত্রীরা।

 

স্টাফ রিপোর্ট মোঃ ফরহাদ হোসেন