রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘ভালো সরকার পেতে হলে দুর্নীতিমুক্ত মানুষকে নির্বাচিত করতে হবে’

‘ভালো সরকার পেতে হলে দুর্নীতিমুক্ত মানুষকে নির্বাচিত করতে হবে’

‘ভালো সরকার পেতে হলে দুর্নীতিমুক্ত মানুষকে নির্বাচিত করতে হবে’

দুদক কমিশনার (তদন্ত) মিঞা মো. আলী আকবর আজিজী বলেছেন, দুর্নীতি এমন পর্যায়ে গেছে যা ‌‘শালগাছ- যতটাই খাড়া, ততটাই গাড়া’। শাল গাছতো কমপক্ষে ৩০-৪০ ফুট উপরে যায় ও ৩০-৪০ ফুট নিচেও যায়। দুর্নীতিও শালগাছের মতো ৩০-৪০ ফুট নিচে গেছে। কাজেই এটাকে ছোট ছোট খুন্তি দিয়ে উপড়ানো আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু চেষ্টা করে যাচ্ছি- সম্ভব না বলে ছেড়ে দেবো চেষ্টা করবো না, এমনটি নয়। আমাদের কমিশনের মধ্যে যারা দুর্নীতিগ্রস্ত আছেন তাদেরকে ড. মমিন কমিশন

সামান্যতম ছাড় দিচ্ছেন না। সে ডিএডি থেকে শুরু করে ডিরেক্টর পর্যন্ত কাউকে না। যার যা ত্রুটি চোখের সামনে এসেছে তাদেরকে আপাতদৃষ্টিতে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং ইনকোয়ারি চালু আছে। 

আজ রবিবার দুপুরে চাপাইনবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৯০ বছর পূর্তি উৎসবে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। 

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী নির্বাচনে কারা দেশ পরিচালনার দায়িত্ব নিবেন এটা জনগণই নির্ধারণ করে দিবে। তবে ড. মমিন কমিশন বলেছেন, দুনীতিগ্রস্ত ব্যক্তিকে যদি পালামেন্টে নির্বাচিত করে পাঠনো হয় তাহলে ভালো সরকার কেন আশা করেন। আমি স্যারের কথাটাই রিপিট করতে চাই যে- ভালো সরকার পেতে হলে দুর্নীতিমুক্ত মানুষকে নির্বাচিত করতে হবে। আমাদের মূল্যবান ভোট যেন অপাত্রে না যায়।