বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সড়ক দুর্ঘটনায় আহত মেসির বোন, স্থগিত বিয়ে

সড়ক দুর্ঘটনায় আহত মেসির বোন, স্থগিত বিয়ে

সড়ক দুর্ঘটনায় আহত মেসির বোন, স্থগিত বিয়ে


সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আর্জেন্টিনা ফুটবল সুপারস্টার লিওনেল মেসির বোন মারিয়া সোল মেসি। শারীরিক অবস্থার কারণে আগামী মাসে তার নির্ধারিত বিয়ের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে আর্জেন্টিনা ও আন্তর্জাতিক গণমাধ্যম।

মারিয়া সোল মেসি যুক্তরাষ্ট্রের মায়ামিতে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় তার মেরুদণ্ডের দুটি কশেরুকা ভেঙে যায়। পাশাপাশি গোড়ালি ও কবজির হাড়ে ফাটল ধরা পড়ে এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে পরিবার সূত্রে নিশ্চিত করা হয়েছে।

আর্জেন্টিনার টেলিভিশন সাংবাদিক ও উপস্থাপক অ্যাঞ্জেল দে ব্রিতো জানান, মেসির মা সেলিয়া কুচিত্তিনি তার সঙ্গে কথা বলে জানিয়েছেন মারিয়া সোল এখন বিপদমুক্ত হলেও তাকে দীর্ঘ সময় পুনর্বাসনের মধ্য দিয়ে যেতে হবে। এ কারণেই বিয়ের অনুষ্ঠান স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ৩ জানুয়ারি আর্জেন্টিনার রোজারিও শহরে ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৯ দলের কোচিং স্টাফের সদস্য হুলিয়ান ‘তুলি’ আরেয়ানোর সঙ্গে মারিয়া সোলের বিয়ে হওয়ার কথা ছিল। ওই অনুষ্ঠানে মেসি পরিবারের সদস্যদের পাশাপাশি লিওনেল মেসিরও উপস্থিত থাকার কথা ছিল।

অ্যাঞ্জেল দে ব্রিতো আরও জানান, দুর্ঘটনার সময় মারিয়া সোল অজ্ঞান হয়ে একটি দেয়ালে আঘাত পান। তাঁর শরীরে দগ্ধ হওয়ার কিছু চিহ্নও রয়েছে, যেগুলোর চিকিৎসা তুলনামূলক জটিল। বর্তমানে তিনি রোজারিওতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন।

পেশাগতভাবে মারিয়া সোল মেসি একজন ডিজাইনার ও উদ্যোক্তা। তিনি নিজের ব্র্যান্ড পরিচালনার পাশাপাশি বিভিন্ন সময় ভাই লিওনেল মেসির নানা উদ্যোগের সঙ্গেও যুক্ত ছিলেন। ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণত তিনি গণমাধ্যমের আড়ালেই থাকতে পছন্দ করেন।

দুর্ঘটনার পর মেসি পরিবারের পক্ষ থেকে ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে এবং মারিয়া সোলের দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া কামনা করা হয়েছে।