রবিবার, আগস্ট ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ট্রেনের চাকার স্প্রিং খুলে মহুয়া এক্সপ্রেস বিকল

ট্রেনের চাকার স্প্রিং খুলে মহুয়া এক্সপ্রেস বিকল

ট্রেনের চাকার স্প্রিং খুলে মহুয়া এক্সপ্রেস বিকল

ঢাকা–ময়মনসিংহ রেলপথে গাজীপুরের শ্রীপুরে ট্রেনের চাকার সঙ্গে লাগানো একটি স্প্রিং খুলে যাওয়ায় স্টেশনের প্রায় দুই কিলোমিটার আগে থেমে যায় মহুয়া এক্সপ্রেস। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেও একাধিক ট্রেনের সময়সূচিতে বিঘ্ন ঘটে।
রোববার বেলা সোয়া ১০টার দিকে শ্রীপুর ও ইজ্জতপুর রেলস্টেশনের মাঝামাঝি বিন্দুবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেসটির শ্রীপুর রেলস্টেশনে পৌঁছানোর কথা ছিল সকাল ১০টা ১৭ মিনিটে।

 


খোঁজ নিয়ে জানা গেছে, ট্রেনটি স্টেশনে পৌঁছানোর আগেই থেমে গেলে কর্মীরা রেললাইনের পাশে পড়ে থাকা খুলে যাওয়া স্প্রিংটি কুড়িয়ে আনেন। স্প্রিংয়ের সঙ্গে থাকা আরেকটি যন্ত্রাংশ স্থানীয় হামিদ মিয়া নামের এক ব্যক্তির বাড়ি থেকে সংগ্রহ করা জিআই তার দিয়ে সাময়িকভাবে বেঁধে রাখা হয়। পরে প্রায় সোয়া এক ঘণ্টা ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অত্যন্ত মন্থর গতিতে ট্রেনটি শ্রীপুর রেলস্টেশনে নেওয়া হয়।


এ ঘটনায় মহুয়া এক্সপ্রেস নির্ধারিত সময়ে যাত্রা করতে পারেনি। পাশাপাশি এই ট্রেনটির কারণে ঢাকাগামী ভ্রম্যপুত্র এক্সপ্রেস প্রায় দেড় ঘণ্টা বিলম্বে ছেড়ে যায়। সব মিলিয়ে অন্তত তিনটি ট্রেনের চলাচলে বিঘ্ন ঘটে।
শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার শামীম রহমান জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। তবে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। এ ঘটনায় তিনটি ট্রেনের সময়সূচিতে বিঘ্ন ঘটেছে বলে তিনি নিশ্চিত করেন।

 শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি: