রবিবার, আগস্ট ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হিলি স্থলবন্দরের বাণিজ্য সম্প্রসারণে মতবিনিময় সভা

হিলি স্থলবন্দরের বাণিজ্য সম্প্রসারণে মতবিনিময় সভা

হিলি স্থলবন্দরের বাণিজ্য সম্প্রসারণে মতবিনিময় সভা

ফারহান ইসলাম হিলি ও পাঁচবিবি  প্রতিনিধি: বাংলাদেশের বৃহত্তম দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে কাস্টমস কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে হিলি পানামা পোর্টের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার এস এম সাইফুজ্জামান রাজিব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর কাস্টমস কমিশনারেট-এর কমিশনার মোহাম্মদ শফিউর রহমান। সভায় সংশ্লিষ্ট কাস্টমস কর্মকর্তাবৃন্দ, সিঅ্যান্ডএফ এজেন্ট এবং স্থানীয় আমদানি রপ্তানিকারক ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন।

সভায় হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি–রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান প্রক্রিয়াগত জটিলতা, কাগজপত্র যাচাই-বাছাইয়ের সময়ক্ষেপণ, রাজস্ব আদায়ের স্বচ্ছতা, পণ্য দ্রুত খালাস নিশ্চিতকরণ এবং বন্দরের অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ব্যবসায়ীরা তাদের বক্তব্যে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা, প্রশাসনিক জটিলতা হ্রাস এবং বন্দর কার্যক্রমকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার দাবি জানান।

এসময় সভায় বক্তরা বলেন, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে কাস্টমস বিভাগের দায়িত্ব শুধু রাজস্ব আদায়েই সীমাবদ্ধ নয়, বরং বাণিজ্যবান্ধব পরিবেশ নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কার্যক্রম পরিচালনার আশ্বাস দেন। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের মতবিনিময় সভা নিয়মিত আয়োজনের কথাও জানান।

ফারহান ইসলাম
হিলি , পাচবিবি প্রতিনিধি