রবিবার, আগস্ট ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

দিনাজপুরের ফুলবাড়ীতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ১ জন আহত হয়েছে।

২৫ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ৭ টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বারাইহাটের আব্দুল রফিকের মেয়ে রোমানা আক্তার (২৫) এবং ২নং আলাদিপুর ইউনিয়নের জামডাঙ্গা গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে মো. আইনুল ইসলাম (৪০)।

অপর আহত যাত্রী মোছা. ইয়াসমিন (৩০)। তিনি বারাইহাট বাজরাপাড়া গ্রামের বাসিন্দা মো. এনদারের মেয়ে। আহত ইয়াসমিন বর্তমানে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।      

সূত্র জানায়, দিনাজপুর অভিমুখে যাওয়া ট্রাকের সাথে ফুলবাড়ী অভিমুখে আসা যাত্রীবাহী ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ঐ ভ্যানের চালক ও নারী যাত্রী নিহত হন এবং ১ জন আহত হয়ে সড়কে পড়ে থাকে। আহতকে স্থানীয়রা চিকিৎসার জন্য ফুলবাড়ী উপজেলা

 স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দুর্ঘটনার কারণে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের রাঙামাটিতে উৎসুক জনতার ভীড়ে যানজট সৃষ্টি হয়। পরে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হলে যান চলাচল স্বাভাবিক হয়।