মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাহরাইনে ইরানের হামলায় মার্কিন বিমান ঘাঁটি ধ্বংস

বাহরাইনে ইরানের হামলায় মার্কিন বিমান ঘাঁটি ধ্বংস

বাহরাইনে ইরানের হামলায় মার্কিন বিমান ঘাঁটি ধ্বংস


বাহরাইনে একটি মার্কিন বিমান ঘাঁটি ধ্বংস করেছে ইরান। মঙ্গলবার (৩ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এর সঙ্গে সম্পর্কিত সংবাদ সংস্থা ফার্সের পোস্ট করা ফুটেজে দূরবর্তী লক্ষ্যবস্তুতে রকেটের একটি ঢেউ বিস্ফোরিত হতে দেখা গেছে।

এতে দাবি করা হয়েছে, আইআরজিসির ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনের শেখ ইসা অঞ্চলে একটি মার্কিন কমান্ড এবং স্টাফ বিল্ডিং বিমান ঘাঁটি ধ্বংস হয়ে গেছে এবং জ্বালানি ট্যাংকগুলো বিস্ফোরিত হয়েছে।

ক্তরাষ্ট্র এখন পর্যন্ত এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

প্রসঙ্গত, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরাইল। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম। এরপর থেকে তেহরান পালটা হামলা হিসেবে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের অবকাঠামো ও ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে।