বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুয়েত বিমানবন্দরে জ্বালানি ট্যাংকে ড্রোন হামলা

কুয়েত বিমানবন্দরে জ্বালানি ট্যাংকে ড্রোন হামলা

কুয়েত বিমানবন্দরে জ্বালানি ট্যাংকে ড্রোন হামলা

কুয়েত বিমানবন্দরের জ্বালানি ট্যাংকে রোববার সকালে লাগা আগুন নিয়ন্ত্রণে আনার কথা জানিয়েছে কুয়েতি কর্তৃপক্ষ।

এদিন সকালে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুই সীমান্ত নিরাপত্তা কর্মীর মৃত্যুর ঘোষণা দেওয়ার কয়েক মিনিট পর আগুন নিয়ন্ত্রণের খবর এল।

দেশটির সেনাবাহিনী জানিয়েছে, বিমানবন্দরের জ্বালানি ট্যাংকগুলো ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

সামরিক বাহিনীর এক্স পোস্টে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাংকগুলো ড্রোনের হামলার মুখে পড়েছে, যা গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর সরাসরি হামলা।

মুখপাত্র বলেন, সশস্ত্র বাহিনী দেশের আকাশসীমা লঙ্ঘন করা ‘শত্রুভাবাপন্ন ড্রোনের ঢেউ’ মোকাবিলা করছে।