মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে যা বললেন পুতিন

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে যা বললেন পুতিন

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে যা বললেন পুতিন

মস্কোর ক্রেমলিনে আয়োজিত এক দ্বিপাক্ষিক বৈঠকে মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  

মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে আলাপকালে পুতিন জানান, উপসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতি রাশিয়া ও মিশর—উভয় দেশের জন্যই একটি অভিন্ন উদ্বেগের বিষয়।  এই অস্থিরতা নিরসনে এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে মস্কো সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা চালাতে এবং মধ্যস্থতা করতে পুরোপুরি প্রস্তুত রয়েছে।

বৈঠক চলাকালে পুতিন আশা প্রকাশ করেন যে, দীর্ঘায়িত এই সংঘাতের দ্রুত একটি সমাধান হবে।  এই প্রসঙ্গে তিনি গতকাল (২ এপ্রিল) দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের প্রতিও ইঙ্গিত করেন।  ক্রেমলিন থেকে প্রকাশিত এক বিবৃতিতে রুশ প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, রাশিয়া এই অঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক করতে এবং শান্তি বচজায় রাখতে সর্বোচ্চ সদিচ্ছা নিয়ে কাজ করতে চায়।  

মূলত বৈশ্বিক ভূ-রাজনীতিতে রাশিয়ার প্রভাব বজায় রাখা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যেই পুতিন এই সহযোগিতার প্রস্তাব দিয়েছেন বলে মনে করা হচ্ছে।